আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি

জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১২:৩৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১২:৩৯:০৬ পূর্বাহ্ন
জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
হ্যামট্রাম্যাক, ২ আগস্ট : হরিনামের ধ্বনি, ঢাক-ঢোলের বাদ্য, ভজন-কীর্তন এবং শত শত ভক্তের অগাধ ভক্তিভাবের মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র ও ঐতিহ্যবাহী রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হয়েছে।
জগন্নাথ ভক্ত মিশিগানের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রায় বিভিন্ন বয়সী শত শত নারী, পুরুষ ও শিশু অংশ নেন। সকাল থেকেই ভক্তরা ৩০৩০ ক্যানিফ স্ট্রিটের পার্কিং এলাকায় সমবেত হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। 
রথযাত্রা শুরুর আগে নারীদের উলুধ্বনি, শঙ্খধ্বনি, খোল-করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রের ছন্দে চারপাশ ভক্তিময় আবহে মুখরিত হয়ে ওঠে। ভক্তদের সমবেত কণ্ঠে 'হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ' মহামন্ত্রের ধ্বনিতে সৃষ্টি হয় এক অপার্থিব ভক্তিময় পরিবেশ।
দুপুর ১টা ১৫ মিনিটে বৈদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুসজ্জিত রথে অধিষ্ঠিত করে রথযাত্রার শুভ সূচনা করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল রথযাত্রার ব্যানার। এরপর শত শত ভক্ত একযোগে রথের দড়ি টেনে পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রীজগন্নাথের রথ এগিয়ে নিয়ে যান। নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ সকল বয়সী ভক্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে এতে অংশগ্রহণ করেন।
হ্যামট্রাম্যাক পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যাত্রাস্থলে ফিরে এসে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তরা হরিনাম-সংকীর্তন, ভজন ও কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশ বজায় রাখেন।
রথযাত্রাকে ঘিরে শহরের প্রধান সড়কগুলোতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত স্মরণীয় করে রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নামেই ভক্তি, নামেই সাধনা : কলিযুগের পথ দেখালেন প্রভুপাদ

নামেই ভক্তি, নামেই সাধনা : কলিযুগের পথ দেখালেন প্রভুপাদ