আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায়  দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫
হলুদ রঙে রাঙবে প্রবাসের বাঙালি ঐতিহ্য

হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:০৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:০৩:০১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট
হ্যামট্রাম্যাক, ২ আগস্ট : প্রবাসের মাটিতে বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মিশিগানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘আম-কাঁঠালি উৎসব’।
ইউএস বাংলা ডায়েরির উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামী ৯ আগস্ট রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হবে। বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসবের ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে আরও বর্ণিল ও ঐতিহ্যময় করে তুলতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পোশাকের আহ্বান জানানো হয়েছে। পুরুষদের হলুদ পাঞ্জাবি এবং নারীদের হলুদ শাড়িতে উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে। হলুদের আবহে পুরো আয়োজনকে একটি প্রাণবন্ত বাঙালি উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আম-কাঁঠাল বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রবাসে বসবাসরত বাঙালিদের মাঝে সেই পরিচিত সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় করতেই এই উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা মিশিগানে বসবাসরত সব বয়সী বাঙালিদের পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট

হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট