আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ
হলুদ রঙে রাঙবে প্রবাসের বাঙালি ঐতিহ্য

হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:০৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:০৩:০১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট
হ্যামট্রাম্যাক, ২ আগস্ট : প্রবাসের মাটিতে বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মিশিগানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘আম-কাঁঠালি উৎসব’।
ইউএস বাংলা ডায়েরির উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামী ৯ আগস্ট রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হবে। বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসবের ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে আরও বর্ণিল ও ঐতিহ্যময় করে তুলতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পোশাকের আহ্বান জানানো হয়েছে। পুরুষদের হলুদ পাঞ্জাবি এবং নারীদের হলুদ শাড়িতে উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে। হলুদের আবহে পুরো আয়োজনকে একটি প্রাণবন্ত বাঙালি উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আম-কাঁঠাল বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রবাসে বসবাসরত বাঙালিদের মাঝে সেই পরিচিত সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় করতেই এই উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা মিশিগানে বসবাসরত সব বয়সী বাঙালিদের পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন