আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:৫৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৩:৪৭:৪৪ পূর্বাহ্ন
মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
ক্লিনটন কাউন্টি, ২ আগস্ট : গত মে মাসে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT)-এর দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় ক্লিনটন কাউন্টির এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ইনঘাম কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ডিউইট (DeWitt)-এর বাসিন্দা ২৪ বছর বয়সী টাইলার রেক বৃহস্পতিবার ম্যাসনের ৫৫তম ডিস্ট্রিক্ট কোর্টে আত্মসমর্পণ করেন। আদালতে তাঁর বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে- বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং নির্মাণ এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ফলে মৃত্যু ঘটানো
কর্তৃপক্ষের অভিযোগ, ল্যান্সিংয়ের দক্ষিণে হোল্ট রোডের কাছে ইউএস-১২৭ (U.S. 127) মহাসড়কের একটি নির্মাণাধীন এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তিনি MDOT-এর দুই কর্মী ব্রুস ওয়াগনার ও স্টিভ স্পেনলেকে ধাক্কা দেন। দুর্ঘটনার সময় তারা সড়কের গর্ত মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।
দুর্ঘটনায় ম্যাসনের বাসিন্দা ৫১ বছর বয়সী ব্রুস ওয়াগনার এবং ৪৯ বছর বয়সী স্টিভ স্পেনলে নিহত হন। এ ঘটনায় রেকও গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার আদালতে হাজিরার পর রেককে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়। তাঁর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট। তাঁর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই গুরুতর অপরাধ (ফেলোনি) হিসেবে বিবেচিত। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অনলাইন আদালতের নথিপত্রে রেকের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
দুর্ঘটনা বা এর আগের মুহূর্তগুলোর কোনো প্রত্যক্ষদর্শী কিংবা এ বিষয়ে অতিরিক্ত তথ্য জানা থাকলে, তাঁদের ইনঘাম কাউন্টি শেরিফের ডেপুটি ফিল মার্টিনের সঙ্গে ৫১৭-৬৭৬-৮৪৪৪ নম্বরে (এক্সটেনশন ১৯৫৭) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মিশিগান অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন (MIOSHA)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে মিশিগানে কর্মক্ষেত্রে নিহত ২২ জনের মধ্যে এই দুই MDOT কর্মীও রয়েছেন। সংস্থাটি বর্তমানে ঘটনাটির তদন্ত করছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT) জানিয়েছে, ২০২৫ সালে নির্মাণাধীন সড়ক এলাকায় প্রায় ৬ হাজার দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২২ জন গাড়িচালক এবং তিনজন নির্মাণকর্মী নিহত হয়েছেন। MDOT আরও জানিয়েছে, এ সংখ্যা ২০২৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যানের সঙ্গে প্রায় একই পর্যায়ে রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত