আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:৪৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:৪৬:৩২ পূর্বাহ্ন
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪
ঢাকা, ২ আগস্ট : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে এক বাংলাদেশি নারী ও তিন চীনা নাগরিকসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, চক্রটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা, অনলাইন জুয়া এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতরা হলেন- ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বসুন্ধরার একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ৬ হাজারের বেশি সিমকার্ড, ২০টি সিম গেটওয়ে মেশিন, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
তদন্তে জানা গেছে, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখান থেকেই তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার নেটওয়ার্ক পরিচালনা করছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটি সাধারণ মানুষের মোবাইলে চাকরি, বিশেষ অফার কিংবা বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে বার্তা পাঠাত। ভুক্তভোগীরা ওই লিংকে ক্লিক করলেই প্রতারণার ফাঁদে আটকা পড়তেন। আইনি নজরদারি এড়াতে তারা একটি মোবাইল ডিভাইসে একাধিক সিম পরিচালনার বিশেষ প্রযুক্তি ব্যবহার করায় দ্রুত আইএমইআই শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, "আর এক-দুই মাস সময় পেলে এই চক্রটি প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা দেশ থেকে পাচার করতে পারত।"
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে হংকংভিত্তিক একটি চক্র তাদের নিয়োগ দেয়। তারা সাধারণত ১০-১৫ দিনের জন্য বাংলাদেশে এসে কাজ করে এবং প্রতি মাসে সদস্য পরিবর্তনের মাধ্যমে এই প্রতারণা চালিয়ে যায়। একই ধরনের কার্যক্রম তারা ভিয়েতনামেও পরিচালনা করে।
দেশবাসীকে সতর্ক করে ডিবি প্রধান বলেন, "চাকরি, বিনিয়োগ বা বাড়তি আয়ের লোভনীয় প্রস্তাবে কেউ যেন প্রতারিত না হন। এসব চক্র সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করে।" পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে সিলেটের কন্যা মির্জা মোহিনী রশিদ

নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে সিলেটের কন্যা মির্জা মোহিনী রশিদ