আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগানে গ্যাসের দাম বেড়েছে

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০২:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০২:১৯:২৪ পূর্বাহ্ন
মিশিগানে গ্যাসের দাম বেড়েছে
ডেট্রয়েট, ১৪ জুন : মিশিগানে গ্যাসের দাম বেড়েছে। গত এক সপ্তাহ আগে থেকে ১২ সেন্ট বেড়েছে এবং গত মাস থেকে প্রায় ৩০ সেন্ট বেড়েছে। পাম্পে দাম বাড়লেও রাজ্যব্যাপী গড়ে প্রতি গ্যালন ৩.৬৫ ডলার।  এএএ অনুসারে, তারা দেখছে এখনও নিয়মিত আনলেডেড গ্যাসের দাম ২০২২ মে মাসের তুলনায় এক ডলার কম। "যদিও মিশিগানের গাড়িচালকরা গত সপ্তাহের তুলনায় পাম্পে বেশি দাম দেখছেন, এই দাম গত বছরের এই সময়ের থেকে রেকর্ড উচ্চ গ্যাসের দামের তুলনায় এখনও ১.৫৭ ডলার কম বলেএএএ-এর মুখপাত্র অ্যাড্রিয়েন উডল্যান্ড এক বিবৃতিতে বলেছেন। মোটরচালকরা পূর্ণ ১৫-গ্যালন পেট্রলের ট্যাঙ্কের জন্য গড়ে ৫৪ ডলার প্রদান করছেন যা গত বছরের জুনের সর্বোচ্চ মূল্য থেকে প্রায় ২৪ ডলার কম।
এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের নতুন তথ্য অনুযায়ী, গ্যাসের চাহিদা কিছুটা বেড়েছে, যার ফলে মজুদ বেড়েছে এবং তেলের দাম ওঠানামা করছে। মেট্রো ডেট্রয়েটের গড় দৈনিক গ্যাসের দাম মিশিগান পাম্প মূল্যের প্রবণতা অনুসরণ করছে। মেট্রো ডেট্রয়েটের বর্তমান গড় প্রতি গ্যালন ৩.৬৭ ডলার। গত সপ্তাহের গড় থেকে প্রায় ১২ সেন্ট বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় এখনও ১.৬২ ডলার কম। গ্যাসবাড্ডির তথ্য অনুযায়ী ওয়েইন কাউন্টিতে প্রতি গ্যালন ৩ ডলারের  কাছাকাছি দামে পাওয়া যাবে। লিভোনিয়ার ফার্মিংটন রোডের একটি মবিল স্টেশনে প্রতি গ্যালন ৩.১৫ ডলার; ডেট্রয়েটের এইট মাইল রোডের একটি বিপি স্টেশনে ৩.৩৩ ডলার; এবং ডিয়ারবর্নের মিশিগান অ্যাভিনিউতে একটি সুনোকো স্টেশনে প্রতি গ্যালন ৩.৩৪ ডলার। এএএ জানায়, সবচেয়ে ব্যয়বহুল গ্যাসের দাম গড়ে মারকুয়েটে (৩.৭২) ডলার, মেট্রো ডেট্রয়েট (৩.৬৭) ও অ্যান আরবারে (৩.৬৬) ৷ অপেক্ষাকৃত কম ফ্লিন্ট (৩.৬১), গ্র্যান্ড র‌্যাপিডস (৩.৬৩), এবং সাগিনাতে (৩.৬৩) এ রেকর্ড করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর