আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:১৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:১৮:৩৫ পূর্বাহ্ন
ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী
ঢাকা, ৪ আগস্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাত দেখিয়ে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে চায় না। দেশের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকার পরিস্থিতি উত্তরণে সাধ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে কাজ করছে। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন।
গ্যাস সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে মালয়েশিয়াও সহযোগিতার আশ্বাস দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ব্যবস্থাকে পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।
জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। জনগণের সম্পৃক্ততার কারণেই এ আন্দোলন সফল হয়েছে। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের।
বিএনপির ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনের কারণে এটি এখন শুধু বিএনপির নয়, বরং জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত