আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির
ঢাকা, ৪ আগস্ট : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ নিহতদের স্মরণ করে তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত, পঙ্গুত্ববরণকারী, শহীদ পরিবার ও নির্যাতিতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি অভিযোগ করেন, “একটি মহলের কারণে আমরা তাঁদের সেই প্রত্যাশা আজও পূরণ করতে পারিনি। এখনো আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।”
শফিকুর রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দেশের জনগণকে অতীতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি