আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
এনডিবির ৬ নেতাকে হেফাজতে নিল পুলিশ

প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ, ঢামেকে  উত্তেজনা; আহত ফারজানা ও আয়াশ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০২:২১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:২৮:৩৯ পূর্বাহ্ন
প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ, ঢামেকে  উত্তেজনা; আহত ফারজানা ও আয়াশ
ঢাকা, ৫ আগস্ট : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগেও দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার পর নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি চলছিল। এ সময় এসডিএফের নেতা আ ন ম আয়াশসহ কয়েকজন সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এসডিএফ নেতাদের অভিযোগ, প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শান্তা ফারজানা জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আয়াশসহ কয়েকজন আহত হন।
অন্যদিকে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদী মোমিন অভিযোগ করেন, গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদ চলাকালে আয়াশ লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় সাংবাদিকদের কয়েকটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে শান্তা ফারজানাকে গ্রেফতারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, প্রেস ক্লাবের সামনে শান্তা ফারজানা জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন এবং প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে দুই পক্ষের হট্টগোলের কারণে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত হয়। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশি পাহারায় তাদের বের করে নিয়ে যাওয়া হয়। রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে একটি পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।
পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতপ মণ্ডল এবং হরিদাস সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত