আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
১৭ সদস্যের আহ্বায়ক কমিটি

বইয়ের গন্ধে, কবিতার ছন্দে মুখর হবে মিশিগান ২২ ও ২৩ আগস্ট

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০২:২৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:৩০:৩৯ পূর্বাহ্ন
বইয়ের গন্ধে, কবিতার ছন্দে মুখর হবে মিশিগান ২২ ও ২৩ আগস্ট
ওয়ারেন, ৪ আগস্ট : বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা হয়ে আবারও আসছে মিশিগান বইমেলা। বইয়ের গন্ধে, কবিতার ছন্দে এবং বাঙালির ঐতিহ্যের আবেশে ২২ ও ২৩ আগস্ট মুখর হবে মিশিগান। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে অনুষ্ঠিত হবে এই বইমেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
এদিকে বইমেলাকে সফল করতে গতকাল সোমবার রাতে একটি ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. দেবাশীষ মৃধাকে আহ্বায়ক, চিনু মৃধা, চিন্ময় আচার্য্য ও অনন্ত সাইফকে যুগ্ম আহ্বায়ক এবং মৃদুল সরকারকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— রাজর্ষী চৌধুরী গৌরব (যুগ্ম সদস্য সচিব) এবং সৌরভ সরকার (কোষাধ্যক্ষ)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পূর্ণেন্দু চক্রবর্তী অপু, কামরুজ্জামান হেলাল, শামীম শহীদ, কমলেন্দু পাল, সাহেল আহমেদ, ফয়সল আহমেদ মুন্না, মৌসুমী চক্রবর্তী, জাহেদ জিয়া, মৌসুমী দত্ত এবং অলক চৌধুরী।
দুই দিনব্যাপী এই বইমেলাকে ঘিরে থাকছে সাহিত্য ও সংস্কৃতির এক বর্ণাঢ্য আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে সাহিত্য আলোচনা, কবিতা আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বাংলা নাটক, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় অংশ নেবে দেশের ও প্রবাসের একাধিক প্রকাশনা সংস্থা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে সুস্বাদু দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের দোকানসহ নানা আকর্ষণীয় আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলায় পরিণত হবে এবারের বইমেলা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ