আমেরিকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:২৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:২৬:২৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার
ঢাকা, ৫ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার একটি এলাকা থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি পোস্ট দেন। পোস্টটি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি তা মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর এনসিপি তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। পরে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মামলার বাদী জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী