আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

আটলান্টিক সিটির সিটি হল আর্নেস্ট ডি. কোরসির নামে নামকরণ 

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:০৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:০৩:৩৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির সিটি হল আর্নেস্ট ডি. কোরসির নামে নামকরণ 
আটলান্টিক সিটি, ৭ আগস্ট : আটলান্টিক সিটির উন্নয়ন ও জনকল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত জননেতা আর্নেস্ট ডি. কোরসি সিনিয়রের নামে সিটি হলের নামকরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভবনটির নামকরণ করা হয়। 
অনুষ্ঠানে জানানো হয়, সিটির বাসিন্দাদের কল্যাণে কয়েক দশকের নিবেদিত জনসেবা, সততা, নেতৃত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আটলান্টিক সিটি হল তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। এই নামকরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
নামকরণ অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বলেন, “আমরা আজ এমন একজন মানুষের উত্তরাধিকারকে সম্মান জানাতে একত্রিত হয়েছি, যিনি তাঁর সেবা, নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে আটলান্টিক সিটির মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। সিটি হলের এই নামকরণ তাঁর অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখবে।”
মৃত্যুকালে আর্নেস্ট ডি. কোরসি সিনিয়র আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি সিটি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা ও অঙ্গীকারের জন্য সর্বমহলে সম্মানিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র মার্টি স্মল সিনিয়র, নিউ জার্সির সাবেক গভর্নর জেমস ই. ম্যাকগ্রিভি, আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ, সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, আর্নেস্ট কোরসির স্ত্রী, পুত্র এবং ভাই। এছাড়া অনুষ্ঠানে সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কাউন্সিলের সদস্য, কমিউনিটির নেতৃবৃন্দ, পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা