আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:৩৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:৩৯:৪২ অপরাহ্ন
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২
সাউথফিল্ড, ৯ আগস্ট: সাউথফিল্ডের একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় দুজন পুরুষ নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৬০০০ ডব্লিউ. নাইন মাইল রোডে অবস্থিত ‘হিডেন জেম’ (Hidden Gem) রেস্তোরাঁয় গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলিতে আহত তৃতীয় ব্যক্তির আঘাত গুরুতর নয়। চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাউথফিল্ড পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। তবে এ ঘটনায় সাধারণ জনগণের জন্য আর কোনো বাড়তি ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন বা গুলিবর্ষণের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে সাউথফিল্ড পুলিশ বিভাগে (248) 796-5500 নম্বরে অথবা Crime Stoppers-এ 1-800-SPEAK-UP নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর