আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৩১:৪৮ অপরাহ্ন
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের
নিউইয়র্ক, ৯ আগস্ট: নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘তারেক রহমান বলছেন, আই হ্যাভ এ প্লেন। নেতাদের প্লেন থাকবে কেন? নেতাদের থাকবে ড্রিম। নেতারা স্বপ্ন দেখাবেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন।’ তিনি গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুর রহমান। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সাবেক এমপি একেএম শামীম ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাসুদুল হাসান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংবাদিক শাবান মাহমুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং শামসুল আরেফিন। অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দীন আহমদ। এ সময় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গিয়াস আহমেদ ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, কানেকটিকাট আওয়ামী লীগের সাধার সম্পাদক হুমায়ন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আখঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সাবেক এমপি শামীম ওসমান বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। অথচ সেই প্রযুক্তি ব্যবহার করেই এখন মিথ্যাচার ছড়িয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের সময় দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শামীম ওসমান। তিনি অভিযোগ করেন, ওই সময়ে অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি বেড়েছে এবং দেশে জঙ্গিবাদও মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়াই ইউনূসের মূল এজেন্ডা ছিল বলে দাবি করেন তিনি। শামীম ওসমান বলেন, ‘আজ বাংলাদেশে ইউনূস নামটি গালিতে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের সামনে তিন সরকারের শাসনব্যবস্থা তুলনামূলকভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। দেশের সাধারণ মানুষ বুঝে গেছেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই এখন মানুষ বলছেন- ‘আগেই ভালো ছিলাম।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর