আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিশিগানে মুনা নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৩৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:৩৪:০৪ পূর্বাহ্ন
মিশিগানে মুনা নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত
ওয়ারেন, ১০ আগস্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের দিনব্যাপী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইসলামিক সেন্টার অব নাইন মাইলের ব্যাংকুয়েট হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আব্দুল মুকিত। পরে রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীরা নাশিদ পরিবেশন করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সাইফুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, এমসিএম মসজিদের ইমাম মাওলানা তারিক আদনান এবং দারুল কোরআন মসজিদের ইমাম মাওলানা সাঈদ আহমদ।
বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়াহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াহ শুধু বক্তব্য বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; নিজেদের চরিত্র, আচরণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরা সম্ভব।
তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ পৌঁছে দিতে পরিবার, সমাজ ও কমিউনিটির সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার ও কমিউনিটিকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
আয়োজকরা বলেন, এ ধরনের দাওয়াহভিত্তিক আয়োজন মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি জোরদারের পাশাপাশি ইসলামি শিক্ষা ও মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামি মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হলো মুনা নর্থ জোনের এ দাওয়াহ কনফারেন্স।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন