আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চিত্রশিল্পী অলক-সুপর্ণার পুত্র আরুশের জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:২৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:২৯:৩০ পূর্বাহ্ন
চিত্রশিল্পী অলক-সুপর্ণার পুত্র আরুশের জন্মদিন উদযাপন
স্টার্লিং হাইটস, ১০ আগস্ট : মিশিগানের বিশিষ্ট চিত্রশিল্পী অলক চৌধুরী ও সুপর্ণা চৌধুরী দম্পতির একমাত্র পুত্র আরুশ চৌধুরীর ১৩তম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার রাতে স্টার্লিং হাইটস শহরের বার্টন ড্রাইভের নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে জন্মদিনের এ আয়োজন করা হয়। পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের এক প্রাণবন্ত মিলনমেলায়।
জন্মদিনের আয়োজনে ছিল কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও নানা ধরনের উপাদেয় খাবারের আয়োজন। পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি আরুশের বন্ধুরাও জন্মদিনের আনন্দে যোগ দেন। হাসি-আনন্দ, গল্প ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
কেক কাটার সময় পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা আরুশকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুন্দর, সুস্থ ও সফল ভবিষ্যৎ কামনা করেন। প্রিয়জনদের ভালোবাসা, শুভকামনা ও আনন্দ-উচ্ছ্বাসে আরুশের বিশেষ দিনটি হয়ে ওঠে আরও স্মরণীয়।
জন্মদিনের আয়োজনে উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করায় অলক চৌধুরী ও সুপর্ণা চৌধুরী দম্পতির পক্ষ থেকে সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি পূর্ণেন্দু চক্রবর্তী অপু ‘সুপ্রভাত মিশিগান’-কে বলেন, ‘প্রবাসের মাটিতে এমন ঘরোয়া আয়োজন শুধু জন্মদিনের আনন্দই বাড়ায় না, বরং আপনজনদের সঙ্গে সম্পর্কের বন্ধনও আরও দৃঢ় করে।’ প্রিয়জনদের ভালোবাসা ও শুভকামনায় আরুশের ১৩তম জন্মদিন হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয় এক পারিবারিক আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন