আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৫:১১ পূর্বাহ্ন
রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫
রোজভিলে, ১০ আগস্ট : মিশিগানের রোজভিলে শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মারামারির জেরে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাতে ২৫৬৫০ গ্রাটিওট এভিনিউয়ের ‘অ্যাথেনা হল’-এ এ ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত ১১টার দিকে বিয়ের অনুষ্ঠানে মারামারি ও গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রোজভিল পুলিশ প্রধান মিচেল বার্লিন সিবিএস ডেট্রয়েটকে বলেন, অতিথিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে। সিবিএস ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়, ঘটনায় পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ, একজন পালিয়ে যাওয়া একটি গাড়ির ধাক্কায় আহত এবং অন্য একজনের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়।
ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল ৪)-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ একটি গাড়ি থামায়। গাড়িটির ভেতরে এক নারীকে পাওয়া যায়, যার বুকে গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অপর দুজনের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।
ঘটনার পর রোববার রাতে রোজভিল পুলিশ ‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে রোজভিল পুলিশ বিভাগের (586) 447-4483 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি