আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা
কোরআন-নাশিদ, বইমেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:৪০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:৪০:১৫ পূর্বাহ্ন
মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু
হামট্র্যাম্যাক, ১০ আগস্ট : যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ১৫ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’। ইসলামী সংস্কৃতি, কোরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে হামট্র্যাম্যাক শহরে এ আয়োজন করা হচ্ছে।
উৎসবকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজক কমিটি একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’ আয়োজক কমিটির সেক্রেটারি শায়খ মুহাম্মদ ফখরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে উৎসবের বিভিন্ন আয়োজন। এতে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের ক্বারি, ইসলামী স্কলার ও নাশিদ শিল্পীরা অংশ নেবেন।
উৎসবে অংশ নেওয়া অতিথিদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, মিসরের ক্বারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ আব্বাস, ইসলামী স্কলার শায়খ আমিন মুহাম্মদ ও শায়খ আবদুল করিম ইয়াহইয়াসহ দেশ-বিদেশের আরও অনেক ইসলামী ব্যক্তিত্ব।
দুই দিনের এ উৎসবে থাকবে কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা, ইসলামী প্রদর্শনী, বইমেলা ও বাজার। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে চাকরি মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্প। শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্যও থাকছে বিশেষ আয়োজন।
উৎসবের দ্বিতীয় দিন ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে বিশেষ গ্র্যান্ড র‍্যালি। আয়োজকদের সূচি অনুযায়ী, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ, বেলা ২টায় জোহরের নামাজ এবং বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে র‍্যালি।
আয়োজক কমিটির প্রত্যাশা, এ উৎসব নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার পাশাপাশি মিশিগানের মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সৌহার্দ্য আরও জোরদার করবে। মিশিগানসহ আশপাশের অঙ্গরাজ্যগুলোর মুসলিম কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজনসহ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর