আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম
আহ্বায়ক অধ্যাপক দিলারা চৌধুরী

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১০:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১০:৩৩:১৩ পূর্বাহ্ন
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ
ঢাকা, ১০ আগস্ট: ‘আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের ঝুঁকি সম্পর্কে জনগণ ও রাষ্ট্রকে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্ল্যাটফর্মটির ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘নতুন বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ রাষ্ট্রে সার্বভৌমত্ব কৌশল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্ল্যাটফর্মটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য ফাহিম মাশরুর।
অনুষ্ঠানের শুরুতে প্ল্যাটফর্মটির ঘোষণাপত্র পাঠ করেন সদস্য রুবি আমাতুল্লাহ। ঘোষণাপত্রে বলা হয়, আধিপত্যবাদের ঝুঁকি সম্পর্কে জনগণ ও রাষ্ট্রকে সচেতন করা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রয়াস গড়ে তোলাই এ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কূটনীতিক সাকীব আলী।
আলোচনায় অংশ নেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, দৈনিক ওয়াদার সম্পাদক ও সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির, জনতার দলের ডেল এইচ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদার ভূঁইয়া এবং রাজনীতিবিদ রিতা রহমান। এ ছাড়া রাজনীতিবিদ, সংসদ সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকারকর্মী, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরাও আলোচনায় অংশ নেন।
সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- রুবি আমাতুল্লা (মানবাধিকারকর্মী ও গবেষক), মোহাম্মদ হাসান নাসির (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল), ফাহিম মাসরুর (উদ্যোক্তা ও সংগঠক), সাকীব আলী (সাবেক কূটনীতিক), খান মুখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা), মিনহাজুল আবেদীন (অ্যাক্টিভিস্ট)। 
নতুন এ প্ল্যাটফর্মের ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তিত বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান নিয়ে নাগরিক সমাজের একটি সমন্বিত উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি