সিলেট, ১২ আগস্ট : সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাসহ তিনজন খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহতরা হলেন—রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা (২৫)। তবে নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির।
স্থানীয় সূত্র জানায়, ১১১ নম্বর বাসায় হাজী আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :