আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দোরগোড়ায় মিশিগান বইমেলা, জমবে সাহিত্য সংস্কৃতির মিলনমেলা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০২:১২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৯:২১:১৩ পূর্বাহ্ন
দোরগোড়ায় মিশিগান বইমেলা, জমবে সাহিত্য সংস্কৃতির মিলনমেলা
ওয়ারেন, ১৫ আগস্ট : দোরগোড়ায় মিশিগান বইমেলা। বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা হিসেবে দ্বিতীয়বারের মতো মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এই বইমেলা। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ১১টায় নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে শুরু হবে বহুল প্রত্যাশিত এই আয়োজন।
বইমেলাকে ঘিরে ইতোমধ্যে মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি খ্যাতনামা প্রকাশনী এতে অংশ নিচ্ছে। মেলায় থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবি-লেখকদের সঙ্গে পাঠকের সরাসরি সাক্ষাৎ, বই কেনাবেচাসহ নানা আয়োজন।
সময়ের সঙ্গে বইমেলা এখন আর শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে লেখক, পাঠক, প্রকাশক, অনুবাদক, বই বিক্রেতা ও সাংস্কৃতিক কর্মীদের মিলনস্থলে। নতুন বইয়ের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির নানা শাখাকে এক মঞ্চে নিয়ে আসাই এ ধরনের আয়োজনের অন্যতম আকর্ষণ। মিশিগানের প্রবাসী বাঙালিদের জন্যও এই বইমেলা হয়ে উঠবে শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

দুই দিনজুড়ে সাহিত্য ও 
সংস্কৃতির আয়োজন
বইমেলার দুই দিনজুড়ে থাকছে নানা বৈচিত্র্যময় ও আকর্ষণীয় আয়োজন। সাহিত্য, শিল্প, গণিত ও সংস্কৃতির সমন্বয়ে সাজানো হয়েছে মেলার প্রতিটি পর্ব। প্রথম দিন শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাথ অলিম্পিয়াড। অনুষ্ঠানটি পরিচালনা করবেন জাহেদ জিয়া।
এরপর দুপুর ২টায় বসবে প্রাণবন্ত সাহিত্য আসর। এতে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করবেন ডা. দেবাশীষ মৃধা, ড. জাকিরুল হক, ড. আহসান হাবীব, ড. সানাউল মোস্তফা ও ড. আসিফ সালাহউদ্দীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শামীম শহীদ। একই সময়ে অনুষ্ঠিত হবে ‘বাংলার প্রকৃতি’ শীর্ষক আর্ট কম্পিটিশন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী।
বিকেল ৪টায় থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এরপর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার প্রতিচ্ছবি’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন পূর্ণেন্দু চক্রবর্তী (অপু)। দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অক্ষর থেকে অঙ্গনে’। এর কো-অর্ডিনেটর মৌসুমী চক্রবর্তী।
বইমেলার দ্বিতীয় দিনও সাজানো হয়েছে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানে। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ‘ছন্দে ছড়ার অভিনয়’। অনুষ্ঠানটির পরিচালনায় থাকবেন মানবী মৃধা। বিকেল ৩টায় হারান কান্তি সেনের পরিচালনায় অনুষ্ঠিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দম’।
বিকেল ৪টায় সঞ্জয় দেবের পরিচালনায় বসবে বহুল প্রতীক্ষিত ‘কবি ও কবিতার আসর’। এরপর সন্ধ্যা ৬টায় কো-অর্ডিনেটর অন্তরা অন্তির পরিচালনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মঞ্চে বাংলার রূপ’। এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বইমেলার দুই দিনের বর্ণিল অনুষ্ঠানমালা।
মিশিগানে বসবাসরত বাঙালিদের জন্য বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি প্রজন্মের সঙ্গে প্রজন্মের, শিকড়ের সঙ্গে প্রবাসের এবং বাংলা ভাষার সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বই, সাহিত্য, কবিতা, গান ও সংস্কৃতির এই সম্মিলন প্রবাসে বাংলা চর্চাকে আরও গতিশীল করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
দুই দিনের এই আয়োজনে বইপ্রেমী, সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণে আনন্দ মঞ্চ হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনকেন্দ্র। মিশিগান বইমেলা তাই শুধু একটি বইমেলা নয়, এ যেন প্রবাসের মাটিতে বাংলার অক্ষর, সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স