আমেরিকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৪:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৪:৪৪:১২ অপরাহ্ন
মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ
ওয়াশিংটন, ১৬ আগস্ট : মিশিগানের রেল অবকাঠামো উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার ফেডারেল অনুদান দেওয়া হচ্ছে। দেশজুড়ে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ফেডারেল অনুদান কর্মসূচির অংশ হিসেবে এ অর্থ পাবে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT)। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি শুক্রবার এ প্রকল্পগুলোর ঘোষণা দেন।
অনুদানের মধ্যে রয়েছে ডিয়ারবর্ন ও কালামাজুর মধ্যবর্তী রেললাইন উন্নয়নে ৯৮ মিলিয়ন ডলার; কমস্টক টাউনশিপ, স্যান্ডস্টোন চার্টার টাউনশিপ ও সুপিরিয়র চার্টার টাউনশিপে মিশিগান লাইনের ওপর চারটি সেতু পুনর্নির্মাণে ২৯ মিলিয়ন ডলার; এবং জ্যাকসনের ব্ল্যাকম্যান রোড ব্রিজ প্রতিস্থাপনে ১৮ মিলিয়ন ডলার।
এ ছাড়া শিকাগো ও পোর্ট হিউরনের মধ্যে চলাচলকারী ‘ব্লু ওয়াটার অ্যামট্র্যাক’ রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে নতুন ট্রেন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মিশিগানের রেল যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হওয়ার পাশাপাশি যাত্রী পরিবহন সক্ষমতাও বাড়বে।
ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশনের (এফআরএ) প্রশাসক ডেভিড ফিঙ্ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের রেল নেটওয়ার্ককে আরও নিরাপদ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, এ তহবিলের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যের পরিবহন বিভাগগুলো (DOT) ঝুঁকিপূর্ণ রেলক্রসিং বা গ্রেড ক্রসিং অপসারণের সুযোগ পাবে।
উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন করা হবে ‘ন্যাশনাল রেলরোড পার্টনারশিপ প্রোগ্রাম’-এর আওতায়। এটি একটি ফেডারেল কর্মসূচি, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রজুড়ে রেল অবকাঠামোর নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া।
এফআরএ জানিয়েছে, বর্তমান অর্থায়ন পর্বে মোট ১০৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ে ৪১টি প্রকল্পের জন্য অর্থায়ন অনুমোদন করা হয়েছে।
নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি মিশিগানে অবস্থিত। এ ছাড়া আরও দুটি প্রকল্পে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (এমডিওটি) সহযোগী অংশীদার হিসেবে কাজ করছে।
এমডিওটির তথ্য অনুযায়ী, মিশিগানে প্রায় ৩ হাজার ৬০০ মাইল দীর্ঘ রেলপথ রয়েছে। এসব রেলপথ পরিচালনা করছে মোট ২৯টি রেলওয়ে কোম্পানি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার