আমেরিকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা

সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:২২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১২:২২:২৯ অপরাহ্ন
সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
সিলেট১৮ আগস্ট : ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। পূবালী ব্যাংক পিএলসি, পাঠানটুলা শাখা সিলেটের আয়োজনে মদিনা মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই বিশেষ প্রচারণামূলক ক্যাম্পেইন চলবে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রুহুল আমিন।
এসময় তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের সুফল, গ্রাহক নিরাপত্তা ও সহজ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্রেতারা অতি সহজেই নগদ টাকা ছাড়াই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, সিলেট পশ্চিম ও আঞ্চলিক কার্যালয়ের এসপিও গোলাম দস্তগীর, টুকেরবাজার শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, জালালপুর শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক এসপিও উত্তম চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার মো: জালাল উদ্দিন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসা সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান সহ পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা, মদিনা মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই প্রচারণায় ব্যবসায়ীদের বাংলা কিউআর সেবার আওতায় আনা এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু