আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

হবিগঞ্জে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫৯:৪১ পূর্বাহ্ন
হবিগঞ্জে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত
হবিগঞ্জ, ১৯ আগস্ট: খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল।
থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল মল্লিক এবং খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন।
আলোচনায় অংশ নেন নাট্যকর্মী মুক্তাদির হোসেন, মো. জুবায়েদ হোসেন, শেখ ওসমান গণি রুমীসহ অনেকে।

সঙ্গীত পরিবেশন করেন নাট্যকর্মী মীর ইয়াছিন মাহমুদ। কবিতা আবৃত্তি করেন সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি ও মো. তাইজুল ইসলাম। ড. সেলিম আল দীনের জীবনী পাঠ করেন মো. আরিফ।
এ ছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত গান পরিবেশনের পাশাপাশি সুকান্ত গোপের নির্দেশনায় ‘গ্রন্থিকগণ কহে’ নাটকের অংশবিশেষ মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন মীর ইয়াছিন মাহমুদ, চৌধুরী তাকদীর বীন আজাদ (রেদোয়ান), মো. হাসান মাহমুদ, মো. আরিফ, সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি, সুমী দাশ গুপ্ত, মো. শুভ ও মো. তাইজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেলিম আল দীন তাঁর অনন্য নাট্যচর্চার মাধ্যমে দেশীয় নাট্যাঙ্গিককে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর উদ্ভাবিত ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ অনুসরণ করে নতুন ধারায় শিল্প সৃষ্টিতে ব্রতী হয়েছেন অসংখ্য শিল্পী ও নাট্যকর্মী। সেলিম আল দীন লোকজ আঙ্গিকের নাট্যচর্চার ধারাকে বাংলার মূল ধারার নাট্যাঙ্গিকে পরিণত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন