আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০১:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০১:২০:৪৭ পূর্বাহ্ন
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক
ক্যাডিল্যাক, ১৯ আগস্ট: উত্তর মিশিগানের এক মেকানিকের বিরুদ্ধে এক নারীর গাড়িতে অনুমতি ছাড়া ট্র্যাকিং ডিভাইস বসানোর অভিযোগ উঠেছে। ওই নারী গাড়িতে কিছু পরিবর্তন বা মডিফিকেশন করানোর জন্য অভিযুক্ত মেকানিকের কাছে গাড়িটি নিয়ে গিয়েছিলেন।
অভিযুক্ত ব্যক্তি ৪৯ বছর বয়সী জেসন জেনেমা। মিশিগান স্টেট পুলিশের (এমএসপি) সপ্তম ডিস্ট্রিক্ট জানিয়েছে, গাড়ির কাজ করানোর জন্য ওই নারীর সঙ্গে জেনেমার একটি চুক্তি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ওই নারী সন্দেহ করেন, কেউ তাঁকে ট্র্যাক করছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।
এমএসপি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানায়, গাড়ির কাজ শেষ হওয়ার পর ভুক্তভোগী তাঁর মোবাইল ফোনে সতর্কবার্তা পেতে শুরু করেন। যা থেকে বোঝা যাচ্ছিল যে তার কাছাকাছি কোনো জিপিএস ডিভাইস রয়েছে। । পরে তাঁর গাড়ির যাত্রীদের বসার অংশে একটি ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে জেনেমার সেলফোন তল্লাশি করা হয়। এ সময় তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আরও প্রমাণ পাওয়া যায়।
অনুমতি ছাড়া মোটরযানে ট্র্যাকিং ডিভাইস স্থাপন বা বসানোর অভিযোগে গত ১৩ আগস্ট ক্যাডিল্যাকের ৮৪তম ডিস্ট্রিক্ট কোর্টে জেনেমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে তাঁকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন