আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

আটলান্টিক সিটিতে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫৫:৩২ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
আটলান্টিক সিটি, ১৯ আগস্ট: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন নূর মোহাম্মদ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম। মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক, দিলসাদ চৌধুরী, বেলাল উদ্দিন, রওশনউদ্দীন, মো. বেলাল হোসেন, বোরহানউল্লাহ কাউসার, নূর মোহাম্মদ, মিজানুর রহমান, আবু নসর প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং বাঙালির জাতীয় পরিচয় নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এর তাৎপর্য সম্পর্কে তাদের সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ১৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন