আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫৬:৩৫ অপরাহ্ন
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিউইয়র্ক, ১৯ আগস্ট : নিউইয়র্কের ব্রঙ্কসে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ব্রঙ্কসের বাংলাবাজারে আয়োজিত এ কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন ম্যাগ্র শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী জালালী।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, সহসভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম,কমিউনিটি নেতা আব্দুস শহীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভিপি বেলাল, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম সাইমুম হোসেন, সহসভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি কামরুজ্জামান বসির, সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া, নরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবুল কাসেম, তোফাজ্জল আলী প্রমুখ।
অনুষ্ঠানে খাবার বিতরণের জন্য গরু দিয়ে পৃষ্ঠপোষকতা করেন নিউইয়র্ক সিটি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রঙ্কসের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে বাংলাদেশ’-এর সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সহস্রাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন