আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ সেবা চালু

বাংলাদেশি ক্যান্সার রোগীদের পাশে স্টার হসপিটালস

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:৩০:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশি ক্যান্সার রোগীদের পাশে স্টার হসপিটালস
ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশি ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে ক্যান্সার-সংক্রান্ত দ্বিতীয় চিকিৎসা মতামত বা ‘ফ্রি ক্যান্সার সেকেন্ড ওপিনিয়ন সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে ভারতের হায়দ্রাবাদের স্টার হসপিটালস। নতুন এই উদ্যোগের আওতায় বাংলাদেশি রোগীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অনকোলজিস্টদের কাছ থেকে চিকিৎসা-সংক্রান্ত দ্বিতীয় মতামত নেওয়ার সুযোগ পাবেন।
স্টার হসপিটালসের অনকোলজি বিভাগের পরিচালক ডা. বিপিন গোয়েল এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরবেন। তিনি উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ, রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে দ্বিতীয় মতামত নেওয়ার প্রয়োজনীয়তা এবং সময়মতো সঠিক চিকিৎসা-পরামর্শ গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সংশ্লিষ্টরা জানান, ক্যান্সারের মতো জটিল রোগের ক্ষেত্রে রোগী ও পরিবারের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের দ্বিতীয় মতামত রোগ নির্ণয়, চিকিৎসার বিকল্প এবং পরবর্তী করণীয় সম্পর্কে রোগী ও তাঁদের পরিবারকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।
বাংলাদেশে স্টার হসপিটালসের স্থানীয় মেডিকেল ট্রাভেল পার্টনার Karetrip.com-এর সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। হোয়াটসঅ্যাপভিত্তিক সেবার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা করছেন।
এ উপলক্ষে আগামী ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল (দ্বিতীয় তলা), ঢাকা-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্টার হসপিটালসের পরিচালক (অনকোলজি) ডা. বিপিন গোয়েল।
অনুষ্ঠানে বাংলাদেশি রোগীদের জন্য চালু হতে যাওয়া বিনামূল্যের ক্যান্সার ‘সেকেন্ড ওপিনিয়ন’ সেবা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এর সহজলভ্যতা এবং ক্যান্সার রোগীদের চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এই উদ্যোগের সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশের সংবাদমাধ্যম ও গণমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশের ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের মধ্যে এই সেবা সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিস্তারিত তথ্য ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন:
এরশাদুল হক টিংকু
📞 মোবাইল: +৮৮০ ০১৭১১৪৭২৩৬৭
স্টার হসপিটালসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আইয়ুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রভাত মিশিগানকে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা

মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা