আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে

বঙ্গবন্ধুর স্মরণে ব্রঙ্কসে দোয়া মাহফিল, জায়নামাজ বিতরণ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫২:০৮ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর স্মরণে ব্রঙ্কসে দোয়া মাহফিল, জায়নামাজ বিতরণ
নিউইয়র্ক, ২০ আগস্ট : নিউইয়র্কের ব্রঙ্কসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।
গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া। সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, জাবেদ সিরাজ, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রেজা আব্দুল্লাহ, জামাল আহমেদ, নুরুল ইসলাম মিলন, রেজাউল হক রুহেল, গোলাম রব্বানী, আল মামুন সরকার, রিটন সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে পবিত্র জায়নামাজ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক