আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০২:২৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০২:২৯:২২ পূর্বাহ্ন
মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির
রচেস্টার হিলস, ২১ আগস্ট : মিশিগানের মাটিতে সনাতন ধর্মাবলম্বী ও শিবভক্তদের জন্য যুক্ত হলো নতুন এক আধ্যাত্মিক ঠিকানা ‘ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দির’। রাজ্যের রচেস্টার হিলসে ১.৬৮ একর জমির ওপর অবস্থিত একটি ভবন ক্রয়ের মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে।  আর এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছেন ডা: নৃপেন্দ্র দেবনাথ ও তাঁর সহধর্মিণী রোশি দেবনাথ।
মন্দিরটি পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এখানে নিয়মিত পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সনাতন সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, মন্দিরটি সকল সনাতনীর জন্য উন্মুক্ত থাকবে। বর্ণ, গোত্র বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। সকল সনাতনীকে পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং মন্দিরের কার্যক্রমে সমান মর্যাদা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
উদ্যোক্তাদের আশা, ‘ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দির’ পশ্চিমা বিশ্বে সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সনাতন ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশে মন্দিরটি নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা প্রত্যাশা করছেন।
মন্দিরের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে মিশিগানসহ যুক্তরাষ্ট্রের সকল সনাতনীর কাছে আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সম্ভাব্য সব ধরনের সহায়তা কামনা করেছেন উদ্যোক্তারা। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও আশীর্বাদে ‘ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দির’ সনাতন সম্প্রদায়ের জন্য একটি ঐক্যবদ্ধ, মানবিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এই মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে মিশিগানে বাংলাদেশি হিন্দু কমিউনিটির প্রতিষ্ঠিত মন্দিরের সংখ্যা বেড়ে ছয়টিতে উন্নীত হবে।
বর্তমানে মিশিগানে বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডেট্রয়েটের দুর্গা টেম্পল, হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পল, ওয়ারেনের মিশিগান কালী বাড়ি, শিব মন্দির টেম্পল অব জয় এবং রামকৃষ্ণ আশ্রম। এই ধারাবাহিকতায় রচেস্টার হিলসে প্রতিষ্ঠিত হতে যাওয়া ‘ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দির’ বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের জন্য যুক্ত করবে আরও একটি নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই মন্দির প্রবাসে সনাতন ধর্মের চর্চা, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে সনাতনী মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মিশিগানের বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত

লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত