আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০২:৫০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০২:৫০:০৪ পূর্বাহ্ন
প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস
ল্যান্সিং, ২১ আগস্ট: মিশিগানের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (MDHHS) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই মাসে হাজার হাজার মানুষকে অসুস্থ করে তোলা সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের গতি কমে আসছে।
রাজ্যের তথ্যে দেখা গেছে, চলতি সপ্তাহে পরজীবীঘটিত এ রোগে নতুন করে ১৯০টি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৫। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ২১ জুন শেষ হওয়া সপ্তাহে ৭১টি সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই সর্বনিম্ন সাপ্তাহিক সংক্রমণ। জুনের শেষভাগ থেকে মিশিগানে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে ১৪,২৭৭ জনে দাঁড়িয়েছে।
প্রাদুর্ভাবের পরিস্থিতির উন্নতি হওয়ায় মিশিগানের কর্মকর্তারা চলতি মাসের শুরুতে বাসিন্দাদের জন্য নতুন নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, নতুন রোগী শনাক্তের হার ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমে আসায় বাসিন্দারা আবারও লেটুস ও সালাদজাতীয় শাকসবজি খেতে পারেন। এসব সবজিকে চলমান প্রাদুর্ভাবের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হয়েছিল।
MDHHS এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাসিন্দারা খাবার প্রস্তুত ও গ্রহণের ক্ষেত্রে তাদের স্বাভাবিক অভ্যাস অনুসরণ করতে পারেন এবং নিজেদের ব্যক্তিগত ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। তবে বাজার থেকে প্রত্যাহার করা বা রিকল করা লেটুস না খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাধারণত সাইক্লোস্পোরিয়াসিসের সংস্পর্শে আসার প্রায় সাত দিনের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। তবে কোনো কোনো ক্ষেত্রে উপসর্গ দেখা দিতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
MDHHS-এর মতে, পাওয়া তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে, দূষিত শাকসবজির অধিকাংশই এখন আর বাজারে নেই। এছাড়া সংক্রমণের বেশিরভাগ ঘটনা সম্ভবত জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর দিকে ঘটেছে।
মিশিগানের ৮৩টি কাউন্টির মধ্যে ৭২টি কাউন্টিতে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ওয়েইন কাউন্টিতে ২,৪৪৬ জন। এরপর রয়েছে ওকল্যান্ড কাউন্টিতে ১,৪৯৯ জন, ওয়াশটেনাও কাউন্টিতে ১,০৯৩ জন এবং ইংহাম কাউন্টিতে ৯১৫ জন।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত মোট ৩৩৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির

মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির