আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার
২০২৫ সালে মিশিগানে ওভারডোজে প্রায় ১,৭২৫ জনের মৃত্যু

ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৯:২৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৯:২৩:১৫ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
ডেট্রয়েট, ২২ আগস্ট : কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, ডেট্রয়েটে ফেডারেল এজেন্টরা সম্প্রতি ১৭ কেজিরও বেশি ফেন্টানিল জব্দ করেছে। কর্মকর্তাদের দাবি, এই পরিমাণ ফেন্টানিল দিয়ে প্রায় ৮৫ লাখ সম্ভাব্য প্রাণঘাতী ডোজ তৈরি করা সম্ভব।
ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর ডেট্রয়েট ফিল্ড ডিভিশন পরিচালিত ‘ফেন্টানিল-মুক্ত আমেরিকা’ (Fentanyl Free America) অভিযানের অংশ হিসেবে এসব মাদক জব্দ করা হয়। ডিইএ জানিয়েছে, অভিযানে মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে ১৭ কেজিরও বেশি ফেন্টানিলের পাশাপাশি ২,৫০০টি নকল প্রেসক্রিপশন পিল, ১৪২টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ লাখ ডলার মূল্যের নগদ অর্থ ও অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে।
ডিইএ ডেট্রয়েট ফিল্ড ডিভিশনের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট জোসেফ ও. ডিক্সন বলেন, “আমাদের ‘ফেন্টানিল-মুক্ত আমেরিকা’ প্রচারণার লক্ষ্য হলো ফেন্টানিলের সরবরাহব্যবস্থা ব্যাহত করা এবং এর সহজলভ্যতা কমিয়ে যুক্তরাষ্ট্রকে ওপিওয়েডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। তবে এটি শুধু মাদক জব্দ বা গ্রেপ্তারের বিষয় নয়—এর মূল লক্ষ্য আমেরিকানদের জীবন বাঁচানো।”
ডিইএ জানিয়েছে, জাতীয় ফেন্টানিল প্রতিরোধ ও সচেতনতা দিবসের প্রাক্কালে এসব গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়েছে। ডিইএ প্রশাসক টেরি কোল বলেন, মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানিলও প্রাণঘাতী হতে পারে। তিনি জানান, ফেন্টানিল প্রায়ই পিল বা পাউডারের সঙ্গে মিশিয়ে বা লুকিয়ে রাখা হয়। ফলে অবৈধ মাদক ব্যবহারকারীরা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা ফেন্টানিল গ্রহণ করছেন এবং মনে করতে পারেন, তারা তুলনামূলক কম ক্ষতিকর কোনো মাদক গ্রহণ করছেন।
সংস্থাটির ইউটিউব পেজে প্রকাশিত এক ভিডিওতে কোল বলেন, “এটি এমন এক অদৃশ্য বিপদ, যার কোনো স্বাদ বা গন্ধ নেই।”
সংস্থাটির তথ্যমতে, গত কয়েক বছরে ফেন্টানিল-জনিত মৃত্যুর সংখ্যা কমলেও ১৮ থেকে ৪৫ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে ফেন্টানিল এখনো বড় হুমকি হয়ে রয়েছে। ডিইএর মতে, এই অঞ্চলে মাদক-সংক্রান্ত হুমকির ক্ষেত্রে ফেন্টানিলকে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অতিরিক্ত মাদক সেবনে (ওভারডোজ) মিশিগানে প্রায় ১ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ মৃত্যুর সঙ্গে ফেন্টানিলসহ বিভিন্ন সিন্থেটিক ওপিওয়েডের সম্পৃক্ততা রয়েছে।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেট্রয়েটে অতিরিক্ত মাদক সেবনে ৩০৫ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৪৬ শতাংশ কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া