আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার

হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২ জুলাই

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০২:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০২:৪৬:৪৯ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২ জুলাই
হ্যামট্রাম্যাক, ১৬ জুন : বেলমন্ট সনাতন সংঘের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামী ২ জুলাই রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। রথযাত্রাটি হ্যামট্রাম্যাক সিটির বেলমন্ট ও গ্যালাগার স্ট্রিটের পয়েন্ট থেকে শুরু হয়ে গ্যালাগার স্ট্রিট তারপর ক্যানিফ এভিনিউ, কনান্ট এভিনিউ, ইয়েমেন এভিনিউ হয়ে হ্যামট্রাম্যাক সিটি হলে কিছু সময়ের জন্য থামবে। সিটি হলে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। সেই সাথে কীর্তন হবে। পরে রথযাত্রাটি ইয়েমেন এভিনিউ এবং জোসেফ কম্পাউ হয়ে বেলমন্ট ফিরে আসবে। রথযাত্রা শেষে বেলমন্ট স্ট্রিটে আয়োজকদের পক্ষ থেকে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা জানান, এবারের রথযাত্রাটি অনেক বর্ণিল হবে, পথে পথে থাকবে ধর্মীয় নৃত্য ও কীর্তন।  আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্ত মহিলাদের শাড়ী (সম্ভব হলে লাল) ও পুরুষদের ধুতি পান্জাবী পরার জন্য অনুরোধ করা হয়েছে। তবে যেকোন পোষাকই গ্রহণযোগ্য হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের