আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেট মহানগরীর অপরাধ দমনে পুলিশকে কঠোর নির্দেশ মন্ত্রীর

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:২৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:২৩:০১ অপরাহ্ন
সিলেট মহানগরীর অপরাধ দমনে পুলিশকে কঠোর নির্দেশ মন্ত্রীর
সিলেট, ২২ আগস্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে শনিবার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। মন্ত্রী সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পৌঁছালে পুলিশ কমিশনার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
মতবিনিময় সভায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক বিক্রি ও সেবন, ছিনতাই, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড দখলমুক্তকরণ এবং মহানগরীর যানজট নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী মহানগরীর যানজট নিরসনসহ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনানুগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর আস্থা অর্জনে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা দায়িত্বশীল ও সক্রিয় থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি, মাননীয় সংসদ সদস্য, সিলেট-৬ আসন, রেজাউল হাসান কয়েস লোদী, চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, আবুল কাহের চৌধুরী শামীম, প্রশাসক, সিলেট জেলা পরিষদ, মোঃ নাসিম হোসাইন, সভাপতি, মহানগর বিএনপি, মোঃ এমদাদ হোসেন, সেক্রেটারি, মহানগর বিএনপি, মোহাম্মদ বদরুজ্জামান সেলিম, পরিচালক, জালালাবাদ গ্যাস; সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট

আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট