আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬

আটলান্টিক সিটিতে এমবিসিএ পার্কের উদ্বোধন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:৪১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:৪১:৩৪ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে এমবিসিএ পার্কের উদ্বোধন
আটলান্টিক সিটি, ২২ আগস্ট : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও শিল্পীদের সম্মিলিত উদ্যোগে এমবিসিএ পার্কের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সিটির নর্থ ক্যারোলাইনা ও প্যাসিফিক অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, সিটি কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ, এমবিসিএ ও সহযোগী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটি আর্টস ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পটিতে স্থানীয় শিল্পীদের সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে পার্কটিকে নান্দনিক ও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি স্থানীয় শিল্পীদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন এই পার্কটি আটলান্টিক সিটির বাসিন্দা ও দর্শনার্থীদের মিলন, বিনোদন এবং অবসর কাটানোর জন্য একটি সুন্দর উন্মুক্ত স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি নগরীর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট

আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট