আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০১:১১:৩৫ পূর্বাহ্ন
চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা
ওয়ারেন, ২৩ আগস্ট : দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক এবং ‘সুপ্রভাত মিশিগান’-এর সম্পাদক চিন্ময় আচার্যের ৪৮ বছরের সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা, ঘটনা ও স্মৃতিকে ধারণ করে প্রকাশিত হয়েছে স্মৃতিগ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’। মিশিগান বইমেলা উপলক্ষে গতকাল রাতে নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডা. দেবাশীষ মৃধা সাংবাদিক চিন্ময় আচার্যের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, চিন্ময় আচার্য বহু বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অনলাইন সংবাদপত্র ‘সুপ্রভাত মিশিগান’ পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, প্রবাসের মাটিতে একটি বাংলা অনলাইন সংবাদমাধ্যম নিয়মিত, নিরপেক্ষ ও সুনামের সঙ্গে পরিচালনা করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন নিরলস শ্রম, দায়িত্ববোধ, পেশার প্রতি গভীর ভালোবাসা, সত্যনিষ্ঠা এবং পাঠকের প্রতি দায়বদ্ধতা। তাঁর সম্পাদনায় ‘সুপ্রভাত মিশিগান’ মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি পরিচিত, গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম হিসেবে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। স্থানীয় সংবাদ থেকে শুরু করে দেশ ও প্রবাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়মিতভাবে তুলে ধরে তিনি সংবাদমাধ্যমটির মাধ্যমে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেশ, সমাজ ও সময়ের একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন।
ডা. দেবাশীষ মৃধা আরও বলেন, সাংবাদিকতার ৪৮ বছরের পথচলা নিঃসন্দেহে একটি দীর্ঘ, সংগ্রামমুখর ও ঘটনাবহুল অধ্যায়। চিন্ময় আচার্যের লেখা ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সেই সময়ের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও মানুষের জীবনচিত্র তুলে ধরেছে। সেই দৃষ্টিকোণ থেকে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্মৃতিচারণের গ্রন্থ নয়; এটি চার দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা, অভিজ্ঞতা এবং সময়ের পরিবর্তনের একটি মূল্যবান দলিল এবং সেই সময়ের নীরব সাক্ষী হয়ে থাকবে।
মিশিগান বইমেলার আবহে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আন্তরিক ও উৎসবমুখর। অনুষ্ঠানের আকর্ষণীয় সঞ্চালনায় ছিলেন মৌসুমী চক্রবর্তী। তাঁর সাবলীল উপস্থাপনা ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও উপভোগ্য।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কবি ও সাহিত্যিক শামীম শহীদ, পূর্ণেন্দু চক্রবর্তী অপু ও কমলেন্দু পাল।
এ ছাড়া অনুষ্ঠানে লেখকের সহধর্মিণী গৌরী আচার্য বেবী এবং পুত্রদ্বয় তন্ময় আচার্য্য ও তীর্থ আচার্য তুর্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা চড়াই-উতরাই, পেশাগত অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সম্পর্ক, সংবাদ সংগ্রহের নেপথ্যের গল্প এবং সময়ের পরিবর্তনের নানা স্মৃতি নিয়ে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থটি পাঠকের হাতে এসেছে। গ্রন্থটির প্রকাশকে ঘিরে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুধু একটি বইয়ের যাত্রাই শুরু হলো না; বরং চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা একজন সংবাদকর্মীর অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতিকে প্রবাসী বাংলা পাঠকের সামনে তুলে ধরার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক