আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০২:০৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০২:০৬:০৩ পূর্বাহ্ন
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন
ওয়ারেন, ২৩ আগস্ট : বইয়ের পাতায় স্মৃতি, শিকড় ও স্বপ্নের গল্প আর সেই গল্পকে ঘিরেই মিশিগানে বসেছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক বর্ণিল আসর। বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী মিশিগান বইমেলা।
মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে শুরু হয়েছে এ বইমেলা। গতকাল শনিবার দুপুরে উদ্বোধনী বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডা. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিণী চিনু মৃধা অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রবাসের মাটিতে বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ বইমেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে প্রথমা, বাতিঘর, বর্ণমালা মিশিগান, অভ্র প্রকাশন, সাহিত্য পরিষদ, বুনন প্রকাশনসহ আরও কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান। নানা ধরনের বইয়ের সমাহারে মেলার প্রাঙ্গণ হয়ে ওঠে পাঠক-লেখক ও সাহিত্যপ্রেমীদের মিলনস্থল।
বইমেলার অন্যতম আকর্ষণ ছিল সাহিত্যবিষয়ক নানা আয়োজন। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড, যা পরিচালনা করেন জাহেদ জিয়া। এরপর দুপুর ২টায় অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সাহিত্য আসর। এতে আলোচনায় অংশ নেন ডা. দেবাশীষ মৃধা, ড. জাকিরুল হক, ড. আহসান হাবীব, ড. সানাউল মোস্তফা ও ড. আসিফ সালাহউদ্দীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম শহীদ।
সাহিত্যের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশেও ছিল বিশেষ আয়োজন। ‘বাংলার প্রকৃতি’ শীর্ষক আর্ট কম্পিটিশনে প্রবাসী নতুন প্রজন্মের শিল্পীসত্তার প্রকাশ ঘটে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী।

বইমেলার মঞ্চে ছিল গান, নৃত্য, কবিতা ও কোরাসের মনোমুগ্ধকর পরিবেশনা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাণ ফিরে পায় মেলার সাংস্কৃতিক অঙ্গন। গান পরিবেশন করেন হেলেন হাবিব, ফারহানা ইলোরা হোসেন, তপন প্রভু। নৃত্য পরিবেশন করেন মহুয়া দাশ, মুনা চক্রবর্তী ও ইমানি ত্রিপাথী। নটরাজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন কোরাস গান। কবিতা আবৃত্তি করেন মৌসুমী চক্রবর্তী ও রুমানা রশীদ।
সন্ধ্যা ৬টায় বিপ্লব করের পরিচালনায় মঞ্চস্থ হয় বিশেষ নৃত্যনাট্য ‘অক্ষর থেকে অঙ্গনে’। অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
পুরো আয়োজনের সমন্বয় ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কো-অর্ডিনেটর মৌসুমী চক্রবর্তী। তাঁর সঞ্চালনায় বইমেলার বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।
বইমেলার অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল সাংবাদিক চিন্ময় আচার্যের গদ্যগ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন। বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডা. দেবাশীষ মৃধা আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
দুই দিনব্যাপী মিশিগান বইমেলার দ্বিতীয় দিন আজ রোববার। দ্বিতীয় দিনেও সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, বই প্রদর্শনীসহ আরও বৈচিত্র্যময় নানা আয়োজন রয়েছে। বইপ্রেমী, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে মেলার দ্বিতীয় দিনটিও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ