আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী  বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৩:১৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৩:১৭:১১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী  বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
ওয়াশিংটন, ১৬ জুন : যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ও বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিউইয়র্কে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি ৫০-৪৯ ভোটে নিশ্চিত হয়। নুসরাত চৌধুরী এর আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার আইনি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের জানুয়ারিতে তাকে ফেডারেল বেঞ্চে মনোনীত করেন। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, একজন মেধাবী ও নিবেদিত নাগরিক অধিকার কর্মী হিসেবে চৌধুরীর অভিজ্ঞতা তাকে ফেডারেল বেঞ্চে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য প্রস্তুত করেছে এবং তিনি সত্যঅনুসরণ করবেন এবং ন্যায্যতা ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধার সাথে ন্যায়বিচার পরিচালনা করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মার্কিন জেলা জজ জাহিদ কুরাইশি। ২০২১ সালে নিউ জার্সির ফেডারেল ট্রায়াল কোর্টে তাকে নিয়োগ দেয় সিনেট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত