আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন
ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার
ডেট্রয়েট, ২৩ আগস্ট : ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, ২০ ও ২১ আগস্টের মধ্যে শহরের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ‘স্টোপেল’ এলাকার ১৫৫০০ ব্লকে তাদের ডাকা হয়। ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা এক অজ্ঞাতনামা পুরুষ ও এক অজ্ঞাতনামা নারীকে মৃত অবস্থায় দেখতে পান।
তদন্তের সময় পুলিশ জানতে পারে, ওই বাড়ির সঙ্গে সংশ্লিষ্ট আরও একজনকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল না। পরে ২১ আগস্ট তদন্তকারীরা পুনরায় বাড়িটিতে গিয়ে বেসমেন্ট থেকে আরও এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডেট্রয়েট পুলিশ ওয়েইন কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান