আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:২৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:০৫:২২ পূর্বাহ্ন
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪
ডেট্রয়েট, ২৩ আগস্ট : ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও একটি শিশু আহত হয়েছে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের ডেপুটি চিফ কারি স্লোয়ান এক সংবাদ সম্মেলনে জানান, ২১ আগস্ট সন্ধ্যায় হ্যাভারহিল স্ট্রিটের ৩৭০০ ব্লকে একটি স্থান থেকে চারজন বেরিয়ে আসার সময় একটি অজ্ঞাত গাড়ি সেখানে এসে থামে। এ সময় গাড়ি থেকে গুলি চালানো হলে চারজনই আহত হন।
আহতদের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ এবং ২০-এর কোঠায় থাকা আরেক পুরুষের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ১০ বছর বয়সী এক বালক। তার আঘাত গুরুতর নয়। স্লোয়ান জানান, আহত নারীটি ১০ বছর বয়সী শিশুটির মা এবং অন্য আহত ব্যক্তিরা তাদের আত্মীয়।
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড এক বিবৃতিতে বলেন, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন ও নির্বিচার সহিংসতা কোনো শিশুর ওপরই আসা উচিত নয় এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে স্লোয়ান বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং শিগগিরই তদন্তে অগ্রগতি হবে বলে আশা করছে।
ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে জনসাধারণকে ‘ক্রাইম স্টপার্স’-এর ১-৮০০-SPEAK-UP নম্বরে অথবা ডেট্রয়েট পুলিশ বিভাগের ৩১৩-৫৯৬-২২৬০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক