আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত

হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১১:২৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১১:২৪:১৯ পূর্বাহ্ন
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’
হবিগঞ্জ, ২৪ আগস্ট : দীর্ঘ ৪৮ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, স্মৃতি, সংগ্রাম এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্য-এর গ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি মূল্যবান দলিল হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এতে ব্যক্তি ও সমাজজীবনের নানা ঘটনা, মানুষের প্রতি বিশ্বাস, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, সংগ্রাম এবং বাস্তবতার চিত্র অত্যন্ত আন্তরিকভাবে উঠে এসেছে।
রোববার (২৩ আগস্ট) রাতে পদক্ষেপ হবিগঞ্জ-এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের সভাপতি তোফাজ্জল সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাসরিন হক। গ্রন্থ থেকে পাঠ করেন কুমকুম চৌধুরী ও পারমিতা টিয়া। সাংবাদিক চিন্ময় আচার্যের জীবন ও কর্মের ওপর লেখা জীবনী পাঠ করেন নওরিন শশী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও গ্রন্থ লেখক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অধ্যাপক জাহান আরা খাতুন, ডা. মো. জমির আলী, শচীন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরাশ শরীফী, প্রতিদিনের বাণী সম্পাদক মো. শাবান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জগদীশ মোদক ও কবি তাহমিনা বেগম গিনি।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রুহুল হাসান শরীফ, সাংবাদিক টিপু চৌধুরী, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, মো. আব্দুল্লাহ, বাবুল মল্লিক, জেসমিন এ কে চৌধুরী, এম এ ওয়াহেদসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন সাংবাদিক তাঁর সময়, সমাজ ও মানুষের জীবনকে প্রত্যক্ষ করেন এবং সেই অভিজ্ঞতাকে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরেন। চিন্ময় আচার্যের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের প্রতিফলন ঘটেছে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থে। তাঁর লেখায় উঠে এসেছে মানুষের প্রতি গভীর আস্থা, প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সময়ের বাস্তব চিত্র।
বক্তারা আরও বলেন, চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে চিন্ময় আচার্য সমাজের নানা পরিবর্তন, মানুষের জীবনসংগ্রাম এবং সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন। দেশে অবস্থানকালীন তাঁর ৪৮ বছরের জীবন ও কর্মের নানা অভিজ্ঞতা বইটির পাতায় স্থান পেয়েছে। ফলে গ্রন্থটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং একটি সময় ও সমাজেরও দলিল হয়ে উঠেছে।
অনুষ্ঠানে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় লেখক চিন্ময় আচার্যের দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা এবং লেখনী শক্তির প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শারমিন ঋতু। পরে পদক্ষেপ আবৃত্তি পরিষদ-এর শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’ 

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’