আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম ৩১ আগষ্ট

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৪:০২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম ৩১ আগষ্ট
আটলান্টিক সিটি, ২৫ আগস্ট : নিউ জার্সির আটলান্টিক সিটিতে আগামী ৩১ আগস্ট (সোমবার) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে ‘ব্যাক টু স্কুল প্রোগ্রাম’-এর আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল ৫টায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ‘ব্যাক টু স্কুল প্রোগ্রাম’-এর আওতায় আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
আয়োজন সম্পর্কে বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ কমিউনিটির পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করবে।
বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অন্যান্য বছরের মতো এবারও ‘ব্যাক টু স্কুল প্রোগ্রাম’-এ অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন