আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

ওয়ারেনে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন
ওয়ারেনে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার
ওয়ারেন, ২৫ আগস্ট : বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী ও অ্যাডভোকেট শফিউল আজম মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন হারান কান্তি সেন। অ্যাডভোকেট শামসুল হাসান বাবরের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম ও অ্যাডভোকেট মইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া (সিলেট বার), অ্যাডভোকেট মোহাম্মদ লালা (সাবেক সভাপতি, সিলেট বার), রঞ্জিত ঘোষ (সাবেক সভাপতি, মৌলভীবাজার বার), অ্যাডভোকেট মহাব্বত খান (সিলেট বার), অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (সাবেক পিপি, মৌলভীবাজার বার), অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী (সিলেট বার), অ্যাডভোকেট গোলাম সরোয়ার মল্লিক (খুলনা বার) এবং অ্যাটর্নি রুহুল মোমেন (যুক্তরাষ্ট্র)।
স্বাগত বক্তব্য দেন ফ্যামিলি ডিনার-২০২৬ প্রস্তুতি উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কায়সার হাসান শিমন। এ সময় সিলেট জেলা বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলের রেকর্ড করা শুভেচ্ছা বক্তব্য মাইকে প্রচার করা হয়।
বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব। এ সময় সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে সভাপতি তাঁদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিচিতি পর্বে নিজ হাতে উত্তোলন করা কুপনের মাধ্যমে একজন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন—
এডভোকেট মাহমুদ রহমান, এডভোকেট বজলুর রহমান, এডভোকেট এটিএম শামসুল হাসান বাবর, এডভোকেট আহমেদ সেলিম, এডভোকেট অশোক আচার্য, এডভোকেট বেগম ফাহমিদা সুলতানা, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট মঈনউদ্দিন আহমেদ, এডভোকেট সাইদুর রহমান জায়গীরদার, এডভোকেট মোহাম্মদ শফিউল আযম মাছুম, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট মোঃ আজিব উদ্দিন, এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম মইনুল, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট মহসিন আহমেদ চৌধুরী, এডভোকেট কায়সার হাসান সিমন, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট গোলাম সরোয়ার মল্লিক, এডভোকেট মহব্বত খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট আব্দুর রহিম। 
অনুষ্ঠানে সংগঠনের অন্যতম সদস্য সিলেট জেলা ও দায়রা জজ (সাবেক) আব্দুল গফুরের পক্ষে তাঁর পুত্র ইঞ্জিনিয়ার শিবলী সাদিক ও পুত্রবধূ ফুল গ্রহণ করেন। এছাড়া সিলেট বারের প্রয়াত অ্যাডভোকেট সুলতানুজ্জামানের পুত্র অ্যাটর্নি রুহুল মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে  লটারির মাধ্যমে তিনজন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠা করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি বর্ণাঢ্য ফ্যামিলি ডিনার-২০২৬ আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে উপস্থিত অতিথিদের ডিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের সর্বশেষ পর্বে অতিথিরা রকমারি খাবারের আয়োজনে অংশ নেন। একই সঙ্গে মিশিগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ শাফি এবং সংগঠনের শিল্পী অ্যাডভোকেট সরোয়ার মল্লিক ও অ্যাডভোকেট বজলুর রহমানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মাতিয়ে রাখে। তাঁদের সুরেলা কণ্ঠের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন