আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৩৭:৩৭ পূর্বাহ্ন
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন
রচেস্টার, ২৫ আগস্ট: ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রচেস্টার সিটির ব্লুমার পার্কে দিনব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে ছিল বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজ। সংগঠনের সভাপতি মাহাবুব রাব্বি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডি এম শুভর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশের সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। আনন্দঘন পরিবেশে অতিথি ও অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আসমা আখতার শান্তা ও শেরাতুন নূর জ্যোতি।
বনভোজনের শেষপর্বে বিভিন্ন খেলাধুলা ও র‌্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলম, মিনহাজ রাসেল চৌধুরী, শাব্বির খান, রসি মীর, সানী জায়গীরদার, অপরেশ বড়ুয়া ও মো. শাহাবুদ্দিনসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বনভোজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন দেবাশীষ দাস, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল, মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, হারুনুর রশিদ, মোহাম্মদ রাজিব, এম ডি রাজিব, রুমি খান, মারুক হোসেন, নাজমুল হোসেন অনু, ইয়াসিন আল হাবিব, শহিদুল বিপন, শফিকুল ইসলাম সনেট, খান হোসেন, ডা. কবির, এমডি তানভীরসহ আরও অনেকে।
বনভোজন সফল করতে সহযোগিতা ও স্পন্সর করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন