আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

কানাডায় বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৩:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৩:৫০:৩৯ পূর্বাহ্ন
কানাডায় বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত
ম্যানিটোবা, ১৬ জুন : গতকাল বৃহষ্পতিবার কানাডার ম্যানিটোবা প্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই সিনিয়র সিটিজেন, অর্থাৎ, ষাটোর্ধ্ব। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার পুলিশ জানিয়েছে, একটি আধা-ট্রেলার ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাসটিতে মূলত বয়স্ক ব্যক্তিরাই ছিলেন। উইনিপেগের পশ্চিমে কারবেরি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং জরুরী পরিষেবাদানকারীরা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে “হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে প্রায় ২৫ জন বয়স্ক ব্যক্তিকে বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই পনেরো জনের মৃত্যু হয়েছে। দুই চালকসহ ১০ জনকে বিভিন্ন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটে তিনি বলেছেন, “কারবেরি, ম্যানিটোবার খবরটি অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা যে ব্যথা অনুভব করছেন, তা আমি কল্পনাও করতে পারি না। তবে সকল কানাডিয়ানরা আপনাদের পাশে আছে।” 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু