আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন

বাবৌযুপের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৬:০৯ পূর্বাহ্ন
বাবৌযুপের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেট, ২৮ আগস্ট : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফল করার লক্ষ্যে গত ২৬ আগস্ট (বুধবার) কুমিল্লা, নোয়াখালী, সেনবাগ, মিরসরাই ও সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। এসব আঞ্চলিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সীমান্ত বড়ুয়া।
এর ধারাবাহিকতায় ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন পাড়া ও কধুরখীল বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংগঠনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
উদ্বোধনকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ জরুরি। এ লক্ষ্যে যুব সমাজসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া এবং বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া। এছাড়া স্থানীয় সাংবাদিক ও যুবনেতা এস এম মোদাচ্ছের, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক, রাজু দে, দেবাশিষ বড়ুয়া রাজু, সাইফুদ্দিন খালেদ, প্রভাস চক্রবর্তী, রবিউল হোসেন, মহিউদ্দিন, শাহ আলম, ছোটন ও তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় বাবৌযুপ-ঢাকার সদস্য লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর ও রবি বড়ুয়া-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে এর আগে ৩১ জুলাই ও ৮ আগস্ট বাবৌযুপ সিলেট এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়ার সার্বিক তত্বাবধানে সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বৌদ্ধ সমাজ, যুব সংগঠক ও পরিবেশসচেতন ব্যক্তিরা অংশ নেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি জানিয়েছে, দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।v

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন