আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

আটলান্টিক সিটিতে ব্যাক-টু-স্কুল কর্মসূচি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৯:৫১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ব্যাক-টু-স্কুল কর্মসূচি
আটলান্টিক সিটি, ২৮ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে  গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ব্যাক-টু-স্কুল কর্মসূচি।   
সিটি অব আটলান্টিক সিটি ও আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের যৌথ উদ্যোগে পেন্সিলভেনিয়া এভিনিউ স্কুলের মাঠে  আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত করতে এবং তাদের উৎসাহিত করতে আয়োজন করা হয় এই বিশেষ ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ ও স্কুল-সংশ্লিষ্ট সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ছিল শিশু-কিশোরদের জন্য বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।
অনুষ্ঠানে সিটি মেয়র  মার্টি স্মল সিনিয়র ও স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যাতে নতুন উদ্যমে স্কুলে ফিরে যেতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে শুরু করতে পারে—সেই লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি