আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

আটলান্টিক সিটিতে মুনার দাওয়াহ কনফারেন্স

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৮:০১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মুনার দাওয়াহ কনফারেন্স
আটলান্টিক সিটি, ২৮ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মুনা (MUNA) আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে ২৬ আগস্ট, বুধবার, বাদ মাগরিব মসজিদ আল-হেরায় প্রাণবন্ত দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 
এই আয়োজনে মুসল্লি ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিকতা এবং উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের সেক্রেটারি এবং মসজিদ আল-হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন বিন মজনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নজরুল ইসলাম। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল-আরিফ এবং মুনা ইস্ট জোন সেক্রেটারি জনাব হুমায়ূন কবির। কনফারেন্সে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রুহুল আমিন এবং মুনা ইয়ুথ ডিরেক্টর মাহমুদুল হাসান। 
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মুনা ইস্ট জোন এডুকেশন ডিরেক্টর ইব্রাহিম খলিল।
সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও দোয়া পরিচালনা করেন মুনা ইস্ট জোন সোশ্যাল সার্ভিস ডিরেক্টর মাওলানা কাজী ইলিয়াস। তাঁর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স