আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : চিন্ময় বড়ুয়া

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : চিন্ময় বড়ুয়া
বোয়ালখালী, ২৮ আগস্ট : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান ও পোশাকশিল্প ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ খাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৭ শতাংশ জোগান দেয় এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুবনেতা লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর, রবি বড়ুয়া এবং বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।
এ সময় প্রেসক্লাবের সদস্য শাহা আলম বাবলু, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি চিন্ময় বড়ুয়া রিন্টুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স