আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক

আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৪:৩৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৪:৩৮:৩৭ পূর্বাহ্ন
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট
ডেট্রয়েট, ২৯ আগস্ট : ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়ায় লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টনগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
ডেল্টা এয়ারলাইন্স জানায়, ২৫ আগস্টের ফ্লাইট ৪৩৭ লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করেছিল। আকাশপথে এক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ডেট্রয়েটের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।
এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনো সমস্যা ছাড়াই গেট পর্যন্ত পৌঁছে। অবতরণের পর অসুস্থ ক্রু সদস্যকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। পরে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ডেল্টার অন্য একজন কর্মী দায়িত্ব নিলে ফ্লাইটটি আবার বোস্টনের উদ্দেশে রওনা হয়। ডেল্টা জানিয়েছে, বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজে ১৪৭ জন যাত্রী ছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ হয়ে পড়া ক্রু সদস্যটি ছিলেন ফ্লাইটের ক্যাপ্টেন। তিনি ডেট্রয়েট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে অসুস্থ বোধ করার কথা জানান এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজনের কথা জানান।
এদিকে, গত এক বছরে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে আরও কয়েকটি ফ্লাইট অবতরণ করেছে।
এর আগে মে মাসে উইসকনসিন থেকে ডেট্রয়েটগামী ডেল্টার একটি ফ্লাইট অবতরণের ঠিক আগে জরুরি স্বাস্থ্য পরিস্থিতির কারণে ডেট্রয়েটে অবতরণ করে।
এ ছাড়া মার্চ মাসে নিউইয়র্ক থেকে শিকাগোগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট এক যাত্রীর বিশৃঙ্খল আচরণের কারণে ডেট্রয়েটে ঘুরিয়ে নেওয়া হয়। পরে ওই যাত্রীর বিরুদ্ধে ফেডারেল আদালতে মিথ্যা বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা

হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা